Dhaka ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সুন্দরবনে নিষিদ্ধকালীন সময়ে বিষ দিয়ে মাছ ধরার সময় একজন আটক

  • Reporter Name
  • Update Time : ০১:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ৪০৯ Time View

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধি:

সুন্দরবনের অভ্যন্তরে নিষিদ্ধকালীন সময়ে বিষ দিয়ে মাছ ধরার সময়ে একজনকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনাকালীন সময়ে আরো দুজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আসামিকে রবিবার (২৮ জুলাই) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালত বাগেরহাট -১ এ সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা ফরেস্টার শেখ মোঃ আনিছুর রহমান।

ফরেস্টার শেখ মোঃ আনিছুর রহমান বলেন, শনিবার গভীর সুন্দরবনের সূর্যমুখী খালের কাছে টহল প্রদান কালে দুইটি ডিঙি নৌকায় মোট তিনজন লোককে দেখতে পাওয়া যায়। তাদের কাছে পৌঁছানো মাত্র দুইজন পালিয়ে যায় এবং খুলনার কয়রা উপজেলার মহেশ্বরপুর এলাকার আরশাদ শেখের ছেলে মামুন শেখ (৩০) কে আটক করা হয়। এ সময় তার কাছে এবং নৌকা দুটিতে অভিযান চালিয়ে এডনন রোটেনন পাউডার, রিপকর্ড, দা, কুড়াল, পাতিল, কড়াই, ককসেট ও বরফ সহ মাছ ধরার কাজে ব্যবহারিত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তার সাথে থাকা পালিয়ে যাওয়া অপর দুজন হল বাগেরহাটের মংলার জয়মনির ঘোল এলাকার আলম শিকদারের ছেলে কামাল সিকদার এবং শুকুর শিকদার। আসামিরা বেআইনিভাবে সরকারি সংরক্ষিত সুন্দরবনের নিষিদ্ধকালীন সময়ে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে বন আইন মোতাবেক শাস্তি পাওয়ার যোগ্য। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

সুন্দরবনে নিষিদ্ধকালীন সময়ে বিষ দিয়ে মাছ ধরার সময় একজন আটক

Update Time : ০১:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪