
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন মোহনপুর ইউনিয়নের এলংজানী গ্রামে অন্যতম বিদ্যাপীঠ এলংজানী উচ্চ বিদ্যালয়। রাস্তা ঘাটের অভাবে এই এলাকায় শুস্ক মৌসুমে চলাচল যেমন কষ্টকর ঠিক তেমনি বর্ষাকালে নৌকা হলো একমাত্র যানবাহন।
এমন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠাদানের মাধ্যমে সু শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে উক্ত উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
কিন্তু বর্তমান সময়ে এ যেনো এক মগের মুল্লুকে পরিনত হয়েছে এলংজানী উচ্চ বিদ্যালয়। এর কারণ শুধুমাত্র অল্প শিক্ষিত দুস্কৃতিকারী, অসত ও দুর্নীতি পরায়ন ম্যানেজিং কমিটির সভাপতি নেতৃত্বে।
একটি পদের নিয়োগকে কেন্দ্র করে এলাকায় দুর্বৃত্ত নামে পরিচিত ম্যানেজিং কমিটির সভাপতি আউয়াল সরকার ও তার অনুসারীদের সন্ত্রাসী কর্মকান্ডে তটস্থ প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক ও কর্মচারী।
নিয়োগ স্থগিত হওয়ায় ম্যানেজিং কমিটির মেয়াদ পুর্তির আগের দিন ২৩ জুলাই সরকার ঘোষিত সাধারন ছুটির দিনে সভাপতি আওয়াল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জোড় করে রেজ্যুলেশন খাতা, প্রধান শিক্ষকের ব্যক্তিগত ডায়েরি যাতে সকল হিসাব লিপিবদ্ধ, অন্যান্য দাপ্তরিক ফাইল ছিনতাই করে নেয়ার অভিযোগ করেছে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক কর্মচারী বৃন্দ।
এলাকাবাসী জানায়, নিয়োগ স্থগিত হওয়ার কারনে চাকুরী দেয়ার কথা বলে নেয়া প্রার্থীর টাকা ফেরত যেনো না দিতে হয় তার জন্যই সভাপতি আওয়াল সরকার এমন করেছে নিশ্চিত করে জানিয়েছেন। আর নিয়োগ স্থগিত হওয়ার জন্য প্রধান শিক্ষককে দায়ী করে সম্পুর্ন অর্থ প্রধান শিক্ষককে ফেরত দিতে হবে বলে হুমকি প্রদান করেছে বলেও জানা যায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, উল্লাপাড়া উপজেলার একদম প্রত্যন্ত অঞ্চল এলংজানী গ্রামে সকল প্রকার অন্যায়, অনিয়ম, অত্যাচার, প্রতারণাকরা আউয়াল সরকার একজন আপাদমস্তক দুস্কৃতিকারী। গ্রামে ঘটে যাওয়া সকল প্রকার মারামারি, সংঘর্ষ ও অরাজকতার সাথে জড়িত এই আউয়াল সরকার। তার অত্যাচার ও নির্যাতন হতে নিজ ভাই ও রেহাই পায়নি।
গন্ডমুর্খ আউয়াল সরকারের রাহু গ্রাস হতে উক্ত উচ্চ বিদ্যালয় কে রক্ষা ও প্রার্থীর অর্থ ফেরত প্রদানের ব্যবস্থা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট মাধ্যমিক অফিসার এবং ইউএনও পাশাপাশি উল্লাপাড়া এমপি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক বৃন্দ, এলাকাবাসী ও ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ।
বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিনতাইয়ের বিরুদ্ধে প্রধান শিক্ষক পুলিশের সসহযোগিতা নিলে তদন্তকারী কর্মকর্তার নিকট উত্তাপিত সকল অভিযোগ আউয়াল সরকার স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ।
আউয়াল সরকারের মতো দুর্বৃত্তদের কোন শিক্ষা প্রতিষ্ঠান এর সভাপতি পদে না রাখার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ।
এ ব্যাপারে আউয়াল সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন প্রকার কথা বলতে পারবে না বলে প্রতিবেদককে জানায়।
উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অন্যায় অনিয়মের কথা শুনেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য করে বলেন, আউয়াল সরকারের মতো ব্যক্তিদের সভাপতি পদে আসীন করার জন্য চেষ্টা ও তদবির না করার আহবান জানিয়েছেন।
Reporter Name 


















