
বিপ্লব রহমান, গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
শুক্রবার বগুড়া গাবতলীর মহিষাবান কেন্দ্রীয় মহা শাসনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও বাৎসরিক হিসাব-নিকাশ প্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা মহিষাবান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অত্র কমিটির সভাপতি বাবু নিকুঞ্জ কুমারপালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ সুনীল চন্দ্র মজুমদার,বিভূতি ভূষণ মজুমদার,স্বপন অধিকারী,কৃষ্ণ চন্দ্র মজুমদার,সুভাষচন্দ্র শীল,সন্তোষ চন্দ্র পালসহ মহিষাবান ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত আলোচনা সভায় মহিষাবান কেন্দ্রীয় মহাশ্মশানের ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও প্রকাশ করা হয়েছে,আলোচনা সভায় সর্ব
সমৃতি ক্রমে বাবু নিকুঞ্জ কুমার পালকে সভাপতি ও বিজল কুমার দাস কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
Reporter Name 


















