
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা জনগণের দ্বারে দ্বারে ঘুরছেন। ইতোমধ্যে জনসংযোগ ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ শক্তপোক্ত করছেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রায় ডজন খানেক প্রার্থী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের খবরা খবর পাওয়া গেছে। তবে মানুষের মাঝে সুসম্পর্ক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কঞ্চিবাড়ি ইউনিয়নের কৃতি সন্তান মহসিন আলী মন্ডল।
রবিবার (১০ মার্চ) বিকেলে পশ্চিম দুলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মহসিন আলী মন্ডল।
প্রভাষক আসাদুজ্জামান মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম,ইউপি সদস্য ফুল বাদশা,নাজমুল হুদা,জাহাঙ্গীর আলম বাদশাসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানন, বিগত দিনগুলোতে অনেক জনপ্রতিনিধি এসেছে। তরুণ প্রজন্মের কাছে মহসিন আলী মন্ডল ব্যাপকভাবে প্রাধান্য পেয়েছেন। তার আচরণে মুগ্ধ সুন্দরগঞ্জবাসী। আমরা তরুণ এবং মেধাবী নেতৃত্বের অধিকারী মহসিন আলী মন্ডলকে এবার উপজেলা ভাইস চেয়ারম্যান বানাবো ইনশাআল্লাহ।
Reporter Name 














