Dhaka ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

নারীদের এগিয়ে না নিলে সমাজ এগিয়ে যাবে না: এমপি আসাদ

  • Reporter Name
  • Update Time : ০৮:০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • ৫১৪ Time View

পাভেল ইসলাম মিমুল:

নারীদের এগিয়ে না নিয়ে গেলে সমাজ এগিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

শুক্রবার রাজশাহীর মোহনপুরে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,নারীদের কোটা আছে। পুরুষদের কোন কোট নেই। চাকুরির ক্ষেত্রেও নারীদের এগিয়ে রাখা হয়েছে। এই জায়গাটায় আপনারা অবশ্যই এগিয়ে যাবেন এবং এগিয়ে যেতে হবে। যদি নারীদের এগিয়ে না নিয়ে যাওয়া যায় তাহলে এই সমাজ এই দেশও বেশি দূর যাবে না।

এমপি আসাদ বলেন,নারীদের এগিয়ে আসতে হবে। তাহলে আপনাদের সকলে সহযোগীতা দিবে। আজ থেকে ১৫ বছর আগে নারীদের অবস্থান ও আজকের অবস্থান আকাশ পাতাল পার্থক্য। সেই জায়গা থেকেই নারী পুরুষ যেই হোক সমঅধিকার বলতে যেটি বোঝায় সেটির অপব্যাখায় না গিয়ে বাস্তবতায় আসতে হবে। নারী-পুরুষ সমান তালে এগিয়ে যাবে। আমরা আমাদের উদার মানসিকতা দিয়ে এক সাথে পথ চলাতে হবে।

তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে আসাদ আরো বলেন,আজকে বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে যে অগ্রগতি হয়েছে সেটি চলমান থাকুক। নারীরা যদি শিক্ষিত হতে পারে তবে তাকে শশুর বাড়িতে কারো উপরে নির্ভরশীল হতে হবে। সে আজকের স্মার্ট বাংলাদেশে কোন নো কোন কাজ করবে।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ কবিরাজ, মোহনপুর থানার ওসি হরিদাস, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নারীদের এগিয়ে না নিলে সমাজ এগিয়ে যাবে না: এমপি আসাদ

Update Time : ০৮:০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪