Dhaka ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বাগেরহাটে ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • ১১৫৪ Time View

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

ইয়াবা ট্যাবলেট বহনের দায়ে স্বামী-স্ত্রী দুজনকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার সকাল দশটায় বাগেরহাটের খান জাহান আলী মাজারের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের ব্যাগ তল্লাশি করে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মডেল থানা পুলিশ।

আটকৃতরা হলো, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের আবু সাঈদ শেখ এর ছেলে আসাদুল শেখ (২২) এবং তার স্ত্রী রিংকি বেগম (১৮)।

জানা গেছে, রাতে তারা জেলা সদরের গোপালকাঠী গ্রামের এক আত্মীয়ের বাড়িতে ছিল। সকালে খান জাহান আলী মাজার রোডে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও ভাই বোন ফ্যাশন হাউজের সামনে থেকে পুলিশ তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে দশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বড় ধরনের ইয়াবার কারবার করার জন্য তারা এখানে ইয়াবার স্যাম্পল দেখাতে এসেছিল।

ঘটনার বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার এএসআই আবু রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হাফিজ ও সঙ্গীও ফোর্স নিয়ে খান জাহান আলী মাজার রোডের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সামনে থেকে আসাদ শেখ ও রিংকি নামের এক দম্পতিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি চালিয়ে দশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাগেরহাটে ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

Update Time : ০৫:৩৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪