Dhaka ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৩:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সাংবাদিকের পরিবারের সদস্যদের ওপর হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়ার প্রস্তুতির অভিযোগ এনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শনিবার (২৯ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয় চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও সাংবাদিক আয়ুব আলী। লিখিত বক্তব্যে আয়ুব আলী অভিযোগ করেন, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পল্লী চিকিৎসক আব্দুস সাত্তারের স্ত্রী সুইটি খাতুনের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তার অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পরও সুইটি খাতুন এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিবেশীদের নানাভাবে ভয়ভীতি ও হয়রানি করে আসছেন।

তিনি আরও জানান, গ্রামের চলাচলের পথে গরুর ঘাস খাওয়া ও গোবর রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই প্রতিবেশীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন সুইটি খাতুন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ২২ আগস্ট রাস্তার পাশে গোবর রাখা নিয়ে আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী রনজনা খাতুনের সঙ্গে সুইটি খাতুনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে পরদিন ২৩ আগস্ট আব্দুস সাত্তার, তার স্ত্রী সুইটি খাতুনসহ কয়েকজন আব্দুর রাজ্জাকের বাড়িতে গিয়ে হামলা চালান বলে দাবি করা হয়। পরিবারের অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় আব্দুর রাজ্জাক বাড়িতে না থাকায় তার বোন, বিধবা জায়েদা খাতুনকে মারধর করা হয়। সুইটি খাতুন লাঠি দিয়ে জায়েদা খাতুনের মাথায় আঘাত করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এ ঘটনায় আহত জায়েদা খাতুনের বড় ছেলে মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে আয়ুব আলী আরও দাবি করেন, হামলার ঘটনার পর প্রতিপক্ষ ভুক্তভোগী পরিবারকে হয়রানি করতে উল্টো মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে সাজানো ঘটনা তৈরির মাধ্যমে পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করার পাঁয়তারা চলছে বলেও তিনি অভিযোগ করেন। এ অবস্থায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হয়রানিমূলক মামলা থেকে রক্ষা করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুইটি খাতুন ও তার পরিবারের সদস্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

রায়গঞ্জে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

Update Time : ০৩:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬