Dhaka ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সলঙ্গায় হাত-পা বেঁধে নলকূপের ম্যানেজারকে নির্যাতন, ট্রান্সফরমার নিয়ে পালালো দুর্বৃত্তরা

  • Reporter Name
  • Update Time : ০২:১৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১২১ Time View

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের সলঙ্গার নলকা ইউনিয়নের দাদপুর পশ্চিমপাড়া খসিয়াগাড়ী বিল এলাকায় গভীর রাতে একটি গভীর নলকূপের ম্যানেজারকে হাত-পা বেঁধে মারধর করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তিনটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ম্যানেজার আনিছুর রহমানকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ১৮ থেকে ২০ জনের বিরুদ্ধে সলঙ্গা থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, বিএডিসির আওতাধীন একটি গভীর নলকূপের ম্যানেজার মো. আনিছুর রহমান (৫১) বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে সেচঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১০ টার দিকে কয়েকজন ব্যক্তি জমিতে পানি দেওয়ার কথা বলে তাকে ডাকাডাকি করে। দরজা খুলতেই মুখোশধারী ১৮-২০ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর দুর্বৃত্তরা রাত ভর লোহার রড ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে আনিছুর রহমানকে অচেতন করে ফেলে। পরে তারা সেচঘরসংলগ্ন বৈদ্যুতিক খুঁটি থেকে ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন তিনটি ট্রান্সফরমার এবং গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

শুক্রবার সকালে আনিছুর রহমান বাড়িতে না ফেরায় তার স্ত্রী মরজিনা বেগম নলকূপে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আনিছুর রহমান সলঙ্গা থানার নলকা ইউনিয়নের দাদপুর পশ্চিম পাড়া গ্রামের আবু বক্করের বড় ছেলে। উল্লেখ্য:গত দুই বছরে দুইবার তার গভীর নলকুপ থেকে ট্রান্সফরমার চুরি হয়েছে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সলঙ্গায় হাত-পা বেঁধে নলকূপের ম্যানেজারকে নির্যাতন, ট্রান্সফরমার নিয়ে পালালো দুর্বৃত্তরা

Update Time : ০২:১৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬