Dhaka ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

দুই মাসে পাবনায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৭১

  • Reporter Name
  • Update Time : ১২:৪৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৪৯ Time View

শফিউল আযম, বিশেষ প্রতিবেদক:
মাদকমুক্ত ও নিরাপদ পাবনা গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশের চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানে গত দুই মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে ৯৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) পাবনা জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, জেলার ৯টি উপজেলায় ধারাবাহিকভাবে পরিচালিত বিশেষ অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়। জেলা পুলিশ জানায়, “আজকের একটি সচেতন সিদ্ধান্ত, আগামীর একটি মাদকমুক্ত প্রজন্ম”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, চেকপোস্ট পরিচালনা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের তথ্যমতে, গোয়েন্দা তথ্য ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ৯৭১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে জনগণের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন। তিনি অপরাধ ও মাদকসংক্রান্ত যেকোনো তথ্য জেলা পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখার আশ্বাস দেন। জেলা পুলিশ জানিয়েছে, পাবনাকে অপরাধ ও মাদকমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

দুই মাসে পাবনায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৭১

Update Time : ১২:৪৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬