Dhaka ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে ক্যান্সার আক্রান্ত শিশু রিমুর চিকিৎসায় উপজেলা প্রশাসনের সহায়তা:মানবিক সহযোগিতার আহ্বান

  • Reporter Name
  • Update Time : ১০:৪২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৫৩ Time View

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চক মোহনবাড়ী গ্রামের আট বছর বয়সী ক্যান্সার আক্রান্ত শিশু মোছা. রিমু খাতুনের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা সমাজসেবা ও প্রশাসনের অর্থায়নে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে ২০ হাজার টাকার অনুদান গ্রহণ করেন রিমুর বাবা দিনমজুর রিপন শেখ।

জানা গেছে, দিনমজুর রিপন শেখের মেয়ে রিমু দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছে।চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সে ক্যান্সারে আক্রান্ত। ইতোমধ্যে তার বাম চোখ অস্বাভাবিকভাবে ফুলে বাইরে বেরিয়ে এসেছে এবং শ্বাস-প্রশ্বাসেও জটিলতা দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে একাধিক হাসপাতালে নেওয়া হলেও প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখতে বিপুল অর্থের প্রয়োজন, যা দরিদ্র পরিবারটির পক্ষে বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

পরিবারটির অসহায় অবস্থার কথা জানতে পেরে রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস চিকিৎসা সহায়তার উদ্যোগ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। এ সময় তিনি শিশুটির দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের প্রতি প্রশাসনের সহমর্মিতার কথা জানান। তবে এই সহায়তা রিমুর চিকিৎসার জন্য যথেষ্ট নয়। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এখনও বড় অঙ্কের অর্থের প্রয়োজন। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, মানবিক সংগঠন, স্বেচ্ছাসেবী, প্রবাসীসহ দেশের সব সহৃদয় মানুষের প্রতি রিমুর চিকিৎসায় সহযোগিতার আন্তরিক আহ্বান জানিয়েছে তার পরিবার। মোবাইল: ০১৭৯২-২৪৭৬৮৬ (রিপন শেখ, রিমুর বাবা)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

রায়গঞ্জে ক্যান্সার আক্রান্ত শিশু রিমুর চিকিৎসায় উপজেলা প্রশাসনের সহায়তা:মানবিক সহযোগিতার আহ্বান

Update Time : ১০:৪২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬