Dhaka ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশে ছাত্রীদের ধারাবাহিক যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • Reporter Name
  • Update Time : ১২:১৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১১১ Time View

লুৎফর রহমান তাড়াশ

সিরাজগঞ্জের তাড়াশে বিষমডাঙা স্কুল এন্ড কলেজে কর্মরত কয়েকজন শিক্ষকদ্বারা ছাত্রীদের ধারাবাহিক যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হলে প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। অবশ্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: আবদুল আলীম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এটি একটি ষড়যন্ত্র। এলাকার একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কোমলমতি শিক্ষার্থীদের উসকে দিচ্ছেন।

এ নিয়ে মঙ্গলবার ( ২৩ জুন) সকাল ১১ টায় অভিযুক্ত শিক্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে তাড়াশ উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এলাকার সকল ছাত্র ছাত্রীর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বক্তব্য রাখেন পরিবেশ ও জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা হিন্দু ছাত্র মহাসংঘের সাবেক সভাপতি অনন্ত কুমার মাহাতো,
বিষমডাঙা গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সৃষ্টি রানী মাহাতো, আম্বিয়া খাতুন, ভুক্তভোগী শিক্ষার্থীর কাকা অন্তর কুমার মাহাতো, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সুশীল কুমার মাহাতো সহ অন্যন্যরা।

প্রতিবাদ সভায় বক্তারের দাবি করেন বিষম ডাঙ্গা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম, সহকারী শিক্ষক জহুরুল ইসলাম খোকন সহ চারজন শিক্ষক ধারাবাহিক ভাবে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছেন। এ নিয়ে কেউ মুখ খুললে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। সম্প্রতি কয়েকজন ছাত্রী এ নিয়ে প্রকাশ্যে মুখ খুললে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এ ঘটনাকে কেন্দ্র করে গত ২২ জুন বিষমডাঙা স্কুল এন্ড কলেজে তাড়াশ উপজেলা প্রশাসন, তাড়াশ থানা পুলিশ ও সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের নারী তদন্ত টিমের নেতৃত্বে সরেজমিনে একটি গণ শুনানি পরিচালিত হয়। সেখানে ছাত্রীরা সরাসরি কতিপয় শিক্ষকের বিরুদ্ধে তাদের আনা অভিযোগের সত্যতা মৌখিকভাবে প্রকাশ করে।
এ তদন্ত কমিটি অভিযুক্তদের বিরুদ্ধে কেন শাস্তি মূলক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে প্রধান শিক্ষককে লিখত নির্দেশ দিয়েছে ।

এ বিষয়ে পরিবেশ ও জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস বলেন, আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখত অভিযোগ দিয়েছি। সেখানে অভিযুক্তদের নাম সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রশাসন যদি তদন্তের নামে ঘটনাটি ভিন্নখাতের নেওয়ার চেষ্টা করে অথবা অভিযুক্তদের দায় মুক্তির দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা প্রশাসনের বিরুদ্ধেই প্রতিবাদে মাঠে নামবো।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

তাড়াশে ছাত্রীদের ধারাবাহিক যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Update Time : ১২:১৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬