Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৭৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত হুসেইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আজিজুর রহমান দুলাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাবে মানুষের স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তারা আরও বলেন, দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধি এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে সরকার দীর্ঘমেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিটি জেলার জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী গাছ লাগানো হবে। এরই ধারাবাহিকতায় প্রথম দিনে প্রায় দুই হাজার গাছের চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ ও রোপণ করা হয়েছে। আগামী দিনগুলোতেও পরিকল্পনা অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সিরাজগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Update Time : ০৭:৪৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬