Dhaka ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমে র‌্যাবের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৮২ Time View

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। সোমবার (৮ জুন) সকালে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তি হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত গফুর শেখের ছেলে আশরাফুল ইসলাম। 

র‌্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য দিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। র‌্যাব-১২ জানায়, মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় র‌্যাব সর্বদা তৎপর রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১২-এর পক্ষ থেকে বলা হয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমে র‌্যাবের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৯:৫৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬