Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

ঘুড়কা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম সরোয়ার দুলাল

  • Reporter Name
  • Update Time : ১০:২২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৯০ Time View

স্বদেশের খবর ডেস্ক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪নং ঘুড়কা ইউনিয়নসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম সরোয়ার দুলাল।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, কোরবানি, মানবতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.)-এর আত্মত্যাগ সমগ্র মুসলিম উম্মাহর জন্য চিরন্তন অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত। এই মহান আদর্শ ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগ করে নেওয়াই ঈদের প্রকৃত শিক্ষা। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গোলাম সরোয়ার দুলাল দীর্ঘদিন ধরে ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন বলে জানা যায়।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক হয়রানি, একাধিক মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি কারাবরণও করেছেন এবং মাঠপর্যায়ে থেকে জনগণের অধিকার আদায়ে ভূমিকা রেখেছেন।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি আরও জানান, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে তিনি ৪নং ঘুড়কা ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সবশেষে তিনি ঘুড়কা ইউনিয়নসহ দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া প্রার্থনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

ঘুড়কা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম সরোয়ার দুলাল

Update Time : ১০:২২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬