Dhaka ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

ঈদ সামনে রেখে সিরাজগঞ্জের পশুর হাটে নিরাপত্তা জোরদার, পরিদর্শনে পুলিশ সুপার

  • Reporter Name
  • Update Time : ০২:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৭৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন কোরবানির পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। এ উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ পশুর হাটগুলো পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। সোমবার (২৫ মে) জেলার বিভিন্ন পশুর হাট ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে হাটের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিয়ন্ত্রণ, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা এবং ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়।

পুলিশ সুপার বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে মানুষের ব্যাপক সমাগম ঘটে। তাই জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হাট এলাকায় চুরি, ছিনতাই, অপ্রীতিকর ঘটনা ও যানজট এড়াতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ক্রেতা ও বিক্রেতাদেরও সচেতন থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে দ্রুত নিকটস্থ পুলিশ সদস্যকে জানাতে অনুরোধ জানান তিনি। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল টিম ও নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

ঈদ সামনে রেখে সিরাজগঞ্জের পশুর হাটে নিরাপত্তা জোরদার, পরিদর্শনে পুলিশ সুপার

Update Time : ০২:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬