Dhaka ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

পাবনার বেড়ায় হামলায় বিএনপির তিন নেতা আহত

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৮৩ Time View

শফিউল আযম, বিশেষ প্রতিবেদকঃ
পাবনার বেড়া উপজেলার ডাকবাংলা এলাকার হুড়াসাগর নদীতে দুর্বৃত্তদের হামলায় বিএনপির তিন নেতা আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বেড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সহিদুল ইসলাম (৫৭), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৫৬) এবং যুবদল নেতা লিটন হোসেন (৪৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় ১২টার দিকে ডাকবাংলা ঘাট এলাকায় সহিদুল ইসলাম, নজরুল ইসলাম ও লিটন হোসেন ঘাট সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলেন। এসময় নৌকাযোগে একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে তাদের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তিনজনকে জোরপূর্বক নৌকায় তুলে হুড়াসাগর নদীর মাঝখানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে লিটন হোসেন নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান। পরে হামলাকারীরা সহিদুল ও নজরুলকে নদীর ওপারে শাহজাদপুর উপজেলার চরবর্ণিয়া এলাকায় নিয়ে গিয়ে মারধর করে ফেলে রেখে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অপর দুইজন বর্তমানে বেড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি, ডাকবাংলা ঘাট দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ঘাটকে কেন্দ্র করে অতীতেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সাম্প্রতিক হামলার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

পাবনার বেড়ায় হামলায় বিএনপির তিন নেতা আহত

Update Time : ১১:৪৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬