Dhaka ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

পাবনার সাঁথিয়ায় অস্থায়ী গবাদিপশুর হাট ডাক নিয়ে প্রশাসনের ১৪৪ ধারা জারি

শফিউল আযম, বিশেষ প্রতিবেদকঃ

পাননার সাঁথিয়া উপজেলা প্রশাসনের বিরুদ্ধে গবাদিপশুর হাট ইজারা দেওয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯ টায় উপজেলা হলরুমে খোলা ডাকের মাধ্যমে গবাদিপশুর হাটের ইজারা দেওয়ার কথা ছিল। কিন্তু একটা পক্ষকে খুশি করার জন্য উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন বলে ইজারাদারদের অভিযোগ।

জানা যায়, প্রতিবছরের ন্যায় এবারো ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির অস্থায়ী পশুর হাট লাগানোর প্রস্তুতি নেন সাঁথিয়া বোয়ালমারী হাটের জামায়াত পন্থী ইজারাদারেরা। বিএনপি পন্থী ইজারাদারেরাও একই জায়গায় অস্থায়ী গরুর হাট লাগানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে উপজেলা প্রশাসনকে দিয়ে হাটের কাজ বন্ধ রাখেন।পরে উপজেলা প্রশাসন ২১ মে বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা হলরুমে খোলা ডাকের মাধ্যমে গবাদিপশুর হাটের ইজারা দেওয়ার জন্য একইদিন ভোরে মাইকিং করেন। আগেরদিন রেজিষ্ট্রেশনকৃত ২৩ জন ইজারাদারের মধ্যে ১৬ জন ইজারাদার যথাসময়ে উপস্থিত হন। রহস্যজনক কারণে একটি গোষ্ঠীকে খুশি করার জন্য সাঁথিয়া উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।

সাঁথিয়া বোয়ালমারী হাটের ইজারাদার ও জামায়াত নেতারা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে খোলা ডাকের রেজিষ্ট্রেশন করি। বিএনপি পন্থী ইজারাদাররা আমাদের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে টাকা নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদেরকে প্রস্তাব দেন। আমরা রাজি না হওয়ায় খোলা ডাক বয়কট করেন তারা। বিএনপি পন্থীদের খুশি করার জন্যই উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। একই উপজেলার কাশিনাথপুরে কোন রকম টেন্ডার বা ডাক না দিয়েই তাদেরকে পশুর হাট লাগানোর অনুমতি দেওয়া হয়েছে তারা বিএনপি পন্থী হওয়ায়। এই ঘটনা নিয়ে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় উপজেলা প্রশাসনকেই নিতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, ইজারাদারেরাই খোলা ডাকের পরিবেশ নষ্ট করে দিয়েছে। তাই আমরা ১৪৪ ধারা জারি করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

পাবনার সাঁথিয়ায় অস্থায়ী গবাদিপশুর হাট ডাক নিয়ে প্রশাসনের ১৪৪ ধারা জারি

Update Time : ০২:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬