Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেলকুচি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমের নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ১৫১ Time View

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি মডেল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেনের বিরুদ্ধে। অভিযোগের পর বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
অভিযোগ সূত্রে জানা যায়, কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আল-মামুন (গত ৩০ এপ্রিল) কলেজের গভর্নিং বডির সভাপতি ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী অধ্যক্ষ পদ শূন্য হলে জ্যেষ্ঠতম ১০ শিক্ষকের তালিকা থেকে গভর্নিং বডির মাধ্যমে তিন সদস্যের প্যানেল তৈরি করে পাঁচ কার্যদিবসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর নিয়ম রয়েছে।

কিন্তু ওই বিধিমালা অনুসরণ না করে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন নিজের পছন্দ অনুযায়ী তালিকা তৈরি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। এতে সিনিয়র শিক্ষক হয়েও তার নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী শিক্ষক। জানা গেছে, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকারের অবসরের পর ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে শামীম হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী ভারপ্রাপ্ত দায়িত্ব দীর্ঘ সময় ধরে বহাল রাখার সুযোগ নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বিষয়ে গভর্নিং বডির কয়েকজন সদস্য জানান, তাদের শুধু স্বাক্ষর নেওয়া হয়েছে, তবে কী বিষয়ে স্বাক্ষর করা হয়েছে তা স্পষ্টভাবে জানানো হয়নি।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা মেনেই তালিকা পাঠানো হয়েছে।

বেলকুচি মডেল ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে গত বৃহস্পতিবার (১৫ মে) তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, সদস্য উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজির উদ্দিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার। তদন্ত কর্মকর্তারা জানন, রোববার (১৭ মে) থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

বেলকুচি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমের নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি গঠন

Update Time : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬