Dhaka ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
নিরাপত্তার স্বার্থে ঠাকুর দীঘির কুমির স্থানান্তরের সিদ্ধান্ত, যাচ্ছে করমজলে পাবনায় পদ্মা নদী থেকে হাত বাঁধা অবস্থায় কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার রায়গঞ্জে আলোচিত প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কাজিপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়: ৪ সিএনজি চালককে জরিমানা পাবনায় বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার ইরান ও ইরাকে মার্কিন হস্তক্ষেপ ছিল ভুল সিদ্ধান্ত: ডোনাল্ড ট্রাম্প রায়গঞ্জ ক্লাবের উদ্যোগে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সলঙ্গায় বিশেষ অভিযানে ৮০০ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার ১

পারভেজ  সরকার:

সিরাজগঞ্জের সলঙ্গায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ মে) সলঙ্গা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। এ সময় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলীসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, অভিযানে কমলেশ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির বিভিন্ন স্থান ও পাত্রে রাখা প্রায় ৮০০ লিটার দেশীয় তৈরি অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। আটক কমলেশ চৈত্রহাটি গ্রামের হরিপদের ছেলে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, “মাদকের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।”

সলঙ্গা থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিরাপত্তার স্বার্থে ঠাকুর দীঘির কুমির স্থানান্তরের সিদ্ধান্ত, যাচ্ছে করমজলে

সলঙ্গায় বিশেষ অভিযানে ৮০০ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার ১

Update Time : ০৩:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬