Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সাদা কাপড়ে দাগ লাগলে খবর আছে কিন্তু: রংপুরে শফিকুর রহমান

রিয়াজুল হক সাগর, রংপুর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে— এটা কেউ আগে মনে করতেন না। এখন অনেকেই সেটা মানেন। পাশাপাশি তিনি নেতাকর্মীদের লেনদেন ও আচার-আচরণে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার (১৫ মে) রংপুর নগরীর মডেল কলেজ মিলনায়তনের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাক করা আছে। একটা আল্লাহ তায়ালার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে। সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে, যেন কোনও দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলেও ভাসে বেশি, দৃশ্যমান হয় বেশি। আপনারা ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়; এটি মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি বড় দায়িত্ব। তাই নেতাকর্মীদের প্রতিটি কাজে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে।

জনগণ এখন শুধু বক্তৃতা শুনতে চায় না, তারা বাস্তব আচরণ দেখতে চায়। জনগণ এখন আপনাদের কার্যক্রম খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

আগে মানুষ ভাবত জামায়াত একটি কার্যকর দল হিসেবে টিকে থাকবে, কিন্তু ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে—এমন ধারণা ছিল না। এখন অনেকেই মনে করছে জামায়াতে ইসলামী ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হতে পারে। এজন্য আপনাদের প্রতিটি কাজ, প্রতিটি আচরণ এবং প্রতিটি পদক্ষেপ সার্চ লাইট দিয়ে দেখা হবে।

তিনি আরো বলেন, মনে রাখবেন, আপনাদের শরীরের একটি লোমকূপও সার্চ লাইটের বাইরে থাকবে না।

তাই কোনো ধরনের ভুল, দুর্নীতি, অনিয়ম কিংবা অসতর্ক আচরণ দল ও আদর্শের জন্য ক্ষতির কারণ হতে পারে। জনগণের আস্থা অর্জনই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

এর আগে, সকাল ৯টায় এক দিনের সফরে রংপুর আসেন জামায়াত আমির। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে আমির সম্মেলনে যোগ দেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধনের পর বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে বক্তব্যও দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সাদা কাপড়ে দাগ লাগলে খবর আছে কিন্তু: রংপুরে শফিকুর রহমান

Update Time : ০১:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬