Dhaka ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে এনায়েতপুরে ফারিয়ার মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০১:০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ২৪৪ Time View

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
পেশার রাষ্ট্রীয় মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ ৬ দফা দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মডেল ফারিয়া নেতৃবৃন্দ। রবিবার (১০ মে) সকাল ১০টায় এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন এবং তাদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি তুলে ধরেন। মানববন্ধনে বক্তারা বলেন, তাদের পেশার যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নানা সময় তারা অবহেলা, হয়রানি ও অসম্মানের শিকার হচ্ছেন।

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টার কর্মদিবস নিশ্চিত করা, চাকরির বয়স অনুযায়ী গ্র্যাচুইটির হার বৃদ্ধি, বাজারদরের সঙ্গে সমন্বয় করে প্রতি বছর টিএ ও ডিএ বিল বৃদ্ধি, বেসিক বেতনের ন্যূনতম ৬০ শতাংশ বাড়ানো, চাকরির পাঁচ বছর পূর্ণ হলে সকল কর্মীর জন্য বিনামূল্যে যানবাহনের ব্যবস্থা এবং চাকরিচ্যুত করলে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা প্রদান বাধ্যতামূলক করা। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মুক্তার হাসান।

বক্তারা আরও বলেন, সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এ পেশার স্বীকৃতি দেওয়ারও দাবি জানান তারা। এনায়েতপুর থানা মডেল ফারিয়ার সভাপতি শরিফ ইসলাম হেলাল ও সাধারণ সম্পাদক কামরুল হাসান সোহাগ বলেন, “আমরা নতুন ঔষধ সম্পর্কে চিকিৎসকদের তথ্য দিয়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। অথচ আমাদের অনেক সময় দালাল আখ্যা দিয়ে হয়রানি করা হয়। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানের নামে আমাদের সহকর্মীদের হেনস্থা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার মেডিকেল ভিজিটের সুযোগ নিশ্চিত করার দাবি জানান এবং সাম্প্রতিক হয়রানির ঘটনার তীব্র প্রতিবাদ করেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আব্দুল কুদ্দুস, আতিকুর রহমান আতিক, সোহেল রানা, শাহীন, জহিরুল, রিপনসহ বিভিন্ন ঔষধ কোম্পানির

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে এনায়েতপুরে ফারিয়ার মানববন্ধন

Update Time : ০১:০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬