
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বেতিল বাজার থেকে ইমরান নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২ মে ২০২৬ তারিখে বেতিল বাজার এলাকা থেকে হারিয়ে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবার সূত্রে জানা যায়, ইমরানের বয়স আনুমানিক ১৭ বছর। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন এবং কষ্ট করে শুধু নিজের নাম বলতে পারেন। তার গায়ের রং ফর্সা, শারীরিক গঠন হালকা-পাতলা, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল কালো এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি। তিনি সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
ইমরানের পিতা মো. রোশনাই ও মাতা লাভলী খাতুন। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চাঁদপুর গ্রামে। ডাকঘর বেতিল হাটখোলা এবং থানা এনায়েতপুর।
নিখোঁজ হওয়ার সময় ইমরানের পরনে ছিল সাদা চেক গেঞ্জি ও কালো লুঙ্গি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় এখনো থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে কোনো সহৃদয়বান ব্যক্তি ইমরানের সন্ধান পেলে তাকে বেতিল বাজারের নুর-আলমের চাউলের দোকানে পৌঁছে দেওয়ার অথবা ০১৭৬২-৬২৩৫৩৯ ও ০১৩২১-৫৬১১৮৪ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পরিবার আরও জানিয়েছে, সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।
Reporter Name 

















