
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় র্যাব-১২ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২, সিরাজগঞ্জ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ মে) বিকেল ৪টা ১৫ মিনিটে র্যাব-১২ অধিনায়কের নির্দেশনায় সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা-রাজশাহী মহাসড়কের হরিণচড়া বাজার এলাকায় নিউ ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন এক নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া ওই নারীর বয়স ৫২ বছর। তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১২ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তারা দৃঢ় প্রতিজ্ঞ।
Reporter Name 
















