Dhaka ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা, হাইব্রিড ধানে অধিক ফলনের পরামর্শ

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ২০৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষকদের হাইব্রিড ধান চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। শনিবার দিনব্যাপী উপজেলার সলঙ্গা বাজারে অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় কৃষকদের হাইব্রিড ধান চাষের আধুনিক কলাকৌশল, রোগবালাই দমন এবং অধিক ফলন নিশ্চিতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক সিডের বগুড়া রিজিওনাল সেলস ম্যানেজার মানিক রাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া টেরিটোরি সেলস অফিসার আল আমিন। এছাড়া স্থানীয় ডিলার মো. মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে মাটি নির্বাচন, পিএইচ পরীক্ষা, জমি প্রস্তুত, সঠিক দূরত্বে চারা রোপণ, সার প্রয়োগ ও সেচ ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ধানের শীষ ব্লাস্ট, কাণ্ড পচা রোগ এবং ভাইরাসজনিত রোগ প্রতিরোধে করণীয় বিষয়েও কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, শুধু উৎপাদন নয়, ফসল সংগ্রহের আগে ও পরের ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে আরও দক্ষ হয়ে উঠবেন এবং হাইব্রিড ধানের কাঙ্ক্ষিত ফলন অর্জনে সক্ষম হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

রায়গঞ্জে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা, হাইব্রিড ধানে অধিক ফলনের পরামর্শ

Update Time : ০৭:৩৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬