Dhaka ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে গরু চুরি ঠেকাতে বাঁশের ব্যারিয়ার, স্বস্তিতে খামারিরা

  • Reporter Name
  • Update Time : ০৭:২৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ২১৪ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু চুরি রোধে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। চোরদের যাতায়াত ঠেকাতে উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লার সংযোগ সড়কে বাঁশের ব্যারিয়ার স্থাপন করা হয়েছে। এই উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সন্ধ্যার পর থেকেই গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। কোথাও কোথাও স্থানীয় যুবক, কৃষক ও খামারিরা দলবদ্ধভাবে লাঠি ও টর্চলাইট নিয়ে রাতভর পাহারা দিচ্ছেন। ধানগড়া, চান্দাইকোনা, ব্রহ্মগাছা, ধামাইনগরসহ কয়েকটি ইউনিয়নে এ কার্যক্রম বেশি দেখা যাচ্ছে।

বাইখোলা গ্রামের খামারি আব্দুর রাকিব খান জানান, অনেক কষ্টে গরু লালন-পালন করা হয়। কিন্তু সংঘবদ্ধ চোরচক্র ট্রাক বা পিকআপ নিয়ে এসে মুহূর্তেই গোয়ালঘর খালি করে দেয়। তাই নিজেদের নিরাপত্তায় গ্রামবাসী এখন সতর্ক অবস্থানে রয়েছেন।শালিয়াগাড়ি এলাকার বাসিন্দা আব্দুর রশিদ বলেন, বাজার এলাকায়ও বাঁশের ব্যারিয়ার বসানো হয়েছে। অপরিচিত কোনো যানবাহন প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা সতর্ক হয়ে যাচ্ছেন। চান্দাইকোনা ইউনিয়নের সাবেক বিএনপি নেতা আবু সামা সরকার বলেন, তাদের গ্রামে প্রবেশপথে শক্ত বাঁশ দিয়ে গেট তৈরি করা হয়েছে। রাতভর পালাক্রমে পাহারা দেওয়া হচ্ছে এবং সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত এলাকাবাসীকে জানানো হচ্ছে।

চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, জনবল সংকটের কারণে পুলিশের একার পক্ষে সব এলাকায় নজরদারি সম্ভব নয়। তাই খামারিদের এই উদ্যোগ চুরি প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখছে। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, গত দুই মাস ধরে উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে বাঁশের ব্যারিয়ার স্থাপন করা হয়েছে। পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় খামারিদের সমন্বয়ে এই উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এ ব্যবস্থার ফলে গরু চুরি অনেকাংশে কমে আসবে এবং খামারিরা স্বস্তিতে পশু পালন করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

রায়গঞ্জে গরু চুরি ঠেকাতে বাঁশের ব্যারিয়ার, স্বস্তিতে খামারিরা

Update Time : ০৭:২৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬