Dhaka ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২৪২ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের সলঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিপুল পরিমাণ চোরাই মালামাল এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে সলঙ্গা থানায়  আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টা ৩৫ মিনিটে হাটিকুমরুল গোলচত্বর সংলগ্ন চড়িয়া মধ্যপাড়া এলাকার বাকিরুলের বাড়িতে অভিযান চালানো হয়। তথ্য ছিল, ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্র চুরি শেষে সেখানে অবস্থান করছে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে চক্রের ৯ সদস্যকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২ থেকে ৩ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সিঁড়ির নিচ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং মালামাল পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার গয়েশ্বর বেলাই এলাকার শফিকুল ইসলাম (৩২), সলঙ্গার চড়িয়া এলাকার নয়ন প্রাং (২৮), জুলহাস প্রাং (৩৪), কাওসার মৃধা (২৮), সাগর সরকার (২৬), রমজান শেখ (২৬), কামরুল ইসলাম (৪০) এবং পাবনার বেড়া উপজেলার আলমগীর (২২) ও মোস্তফা হোসেন (১৯)। সলঙ্গা থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল

Update Time : ১১:২৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬