Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ২৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. স্বাধীন (২০) নামে এক মানসিক ও বাক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার ব্রহ্মগাছা-ধানগড়া সড়কের চানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন উপজেলার কয়ড়া উত্তরপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তার নানা মো. শুকুর খাঁর বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীন সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালক ও হেলপারকে আটক রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

Update Time : ১১:৫০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬