
শফিউল আযম, বিশেষ প্রতিবেদকঃ
পাবনার বেড়া উপজেলা আমিনপুর টিক্কা বাজারের আদি নিখিল মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
রোববার (৩মে) দুপুর দেড় টায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বেড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) নুরেন মাইশা খান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিষ্টি প্রক্রিয়াজাতকরণ মনিটরিং, মিষ্টি তৈরিতে ব্যবহৃত চিনির শিরা, ভোজ্য তেল ও ছানা ঢেকে না রাখায় এসব দ্রব্যেতে মাছি দেখতে পাওয়া যায়। এছাড়া মূল্য তালিকা না থাকা, হোটেলের জন্যে ডিলিং লাইসেন্স না থাকা, কারখানার লাইসেন্স মেয়াদোত্তীর্ণ (চার মাসের অধিক) হয়ে যাওয়াসহ বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হয়।
প্রতিষ্ঠানের মালিক নিখিল বিভিন্ন অসঙ্গতি ও মানসম্পন্ন পরিবেশ না থাকার জন্যে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে স্বাস্থ্যকর পরিবেশ ও মানসম্মত খাবার সরবরাহের অঙ্গীকার করেন।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরমানা করেন ।
তিনি বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শফিউল আযম, বিশেষ প্রতিবেদকঃ 
















