
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের রায়গঞ্জের পল্লীতে ১০পিছ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ মে) রাত ১২টার দিকে ধামাইনগর ইউনিয়নের খিয়াইল গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিলন চন্দ্র মহন্ত (২৫) ওই এলাকার সুবাস চন্দ্র মহন্তের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মিলন চন্দ্রকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মিলন চন্দ্র মহন্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Reporter Name 









