Dhaka ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ১২:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ২১১ Time View

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলার ধানগড়া বাজার এলাকায় পৃথকভাবে বিভিন্ন সংগঠন এ কর্মসূচি পালন করে। দিবসটি উপলক্ষে রায়গঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ধানগড়া বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

অন্যদিকে একই দিনে রায়গঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আরেকটি শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো. আলী মর্তুজা, সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. মো. কামরুল ইসলাম, সেক্রেটারি মো. সুমন আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, মজুরি বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

Update Time : ১২:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬