Dhaka ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ২৯৮ Time View

শফিউল আযম, বিশেষ প্রতিবেদকঃ
পাবনার বেড়া উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের সঙ্গে স্থানীয় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলান্ট চাকমা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরের মায়িশা খান, এএসপি সার্কেল লাবিব আব্দুলাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবির, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির আতাউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, সেবা প্রদান ব্যবস্থার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, প্রশাসন ও জনসাধারণের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে উঠলে উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে। সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয় তুলে ধরেন এবং সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল

বেড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০১:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬