Dhaka ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাবির সাবেক ভিসি নিয়াজ আহমদ খান

  • Reporter Name
  • Update Time : ০৪:৫০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ২৫৮ Time View

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান নতুন দায়িত্বে যোগ দিয়েছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে। তিনি প্রতিষ্ঠানটির সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার (জ্যেষ্ঠ কৌশলগত পরামর্শক) হিসেবে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) Grameen University Trust এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমতি নিয়েই তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন। অধ্যাপক নিয়াজ আহমদ খান ২০২৪ সালের ২৭ আগস্ট বিশেষ প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। দেশের অস্থির সময় পেরিয়ে প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হলেন তিনি।

গ্রামীণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস-এর ‘তিন শূন্য’ দর্শন শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ কে ভিত্তি করে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে পাঁচটি স্কুলের অধীনে ১৪টি অগ্রাধিকারমূলক একাডেমিক প্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ও একাডেমিক গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতিষ্ঠানটির যাত্রা প্রসঙ্গে জানা যায়, ২০২৫ সালের মার্চে শিক্ষা মন্ত্রণালয় এবং পরবর্তী এপ্রিলে University Grants Commission Bangladesh (ইউজিসি) থেকে একাডেমিক কার্যক্রম পরিচালনার অনুমোদন পায় গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এটি একটি ট্রাস্টি বোর্ডের অধীনে পরিচালিত হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ট্রাস্টি বোর্ডের সদস্যরা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন এবং প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের বেতন বা ভাতা গ্রহণ করবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাবির সাবেক ভিসি নিয়াজ আহমদ খান

Update Time : ০৪:৫০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬