Dhaka ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬১০ বস্তা চাল উদ্ধার, আটক ২

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২৩৬ Time View

গাজীপুর প্রতিনিধি 
সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬১০ বস্তা কাটারিভোগ চালের মধ্যে ৫৭০ বস্তা ও একটি ট্রাক উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মঙ্গলবার (দুপুরে) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব চাল ও ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানায়, বগুড়ার শেরপুর থেকে ৬১০ বস্তা কাটারিভোগ চাল কিনে ঢাকা মেট্রো (ট-১২-৫০৫৮) নম্বরের একটি ট্রাকে করে সোমবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে ট্রাকটির গতিরোধ করা হয়।

এ সময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ট্রাকচালক ও হেলপারকে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশের একটি ধানক্ষেতে ফেলে রেখে চালভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনার পর চালের মালিক মাহবুবুর রহমান সোহেল সিরাজগঞ্জের শিমলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শিমলা থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী কালিয়াকৈর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।

অভিযানে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কেএনবি বাজার এলাকা থেকে ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধার করা হয়। এছাড়া কালিয়াকৈর বাজারের বিভিন্ন গোডাউন থেকে লুট হওয়া ৫৭০ বস্তা চাল উদ্ধার করা হয়। এর মধ্যে লিটন সরকারের গোডাউন থেকে ৩৫৯ বস্তা, স্বপন সাহার গোডাউন থেকে ১০০ বস্তা, আতাউলের গোডাউন থেকে ৫০ বস্তা, মোজাম্মেলের গোডাউন থেকে ৫০ বস্তা এবং মোতালেবের গোডাউন থেকে ২০ বস্তা চাল জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিটন সরকার (৪০) ও তার কর্মচারী সুমন সরকারকে (৪৬) আটক করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে ট্রাকসহ ৫৭০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬১০ বস্তা চাল উদ্ধার, আটক ২

Update Time : ০৯:৫৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬