
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছেন মোঃ মাসুদ রানা। শুরু থেকেই তিনি ব্যাপক জনসংযোগ ও গণমুখী কার্যক্রমের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনে সক্রিয় ভূমিকা রাখছেন। মাসুদ রানা জানান,তিনি নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য সমাজ গড়ে তুলতে কাজ করবেন। একই সঙ্গে এলাকার দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামো উন্নয়ন বিশেষ করে রাস্তা-ঘাট সংস্কার, দারিদ্র্য বিমোচন এবং যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তার অগ্রাধিকার পাবে।
তিনি আরো বলেন, জনগণ আমাকে নির্বাচিত করলে আমি সবসময় তাদের সুখে-দুঃখে পাশে থাকব এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। সলঙ্গা থানা শ্রমিক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে মাসুদ রানা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। তিনি দাবি করেন, অতীতে রাজনৈতিক কারণে হয়রানি ও নির্যাতনের শিকার হলেও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার থেকে কখনো পিছপা হননি।
ঘুড়কা ইউনিয়নের ঘুড়কার চর গ্রামের বাসিন্দা ও মোঃ জাহের আলীর ছেলে মাসুদ রানা বর্তমানে জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে সচেষ্ট রয়েছেন। স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। বিভিন্ন সামাজিক উদ্যোগে সম্পৃক্ততার মাধ্যমে ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তার প্রার্থিতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার জন্ম দিয়েছে। ভোটারদের বিশ্বাস, একজন যোগ্য, সৎ ও জনমুখী প্রতিনিধি নির্বাচিত হলে ৫ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
Reporter Name 

















