Dhaka ০২:১২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেলকুচিতে যানজট নিরসনে আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযান

মান্নান শেখ, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় আঞ্চলিক সড়ককে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন(বৃহস্পতিবার ২৩ এপ্রিল) সকালে পৌর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়,অভিযানে বেলকুচি-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ অংশ হাসপাতাল গেট হতে

মুকুন্দগাঁতি বাজারসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, ফুটপাত দখল করে বসানো দোকান-পাট, অস্থায়ী চা স্টল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।

স্থানীয় সূত্রে জানাযায় সড়কের পাশে প্রতিনিয়ত দোকান বসানো এবং ফুটপাত দখলের কারণে দীর্ঘদিন ধরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

বিশেষ করে হাটের দিন ও ব্যস্ত সময়ে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সাধারণ মানুষের পোহাতে হয় এ অবস্থায় প্রশাসন সড়কটি দখলমুক্ত করতে উদ্যোগ নেয়।

পৌর নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান, উচ্ছেদের আগে তিন দিন পূর্বে মাইকিং করে সকল অবৈধ দখলদারকে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু অনেকেই তা অমান্য করে স্থাপনা রেখে দেন। ফলে জনস্বার্থে ও যানজট নিরসনে বাধ্য হয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, বেলকুচি পৌর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে কোনো অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না। জনদুর্ভোগ কমাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান চলাকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করেন। অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল

বেলকুচিতে যানজট নিরসনে আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযান

Update Time : ০১:৫১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬