Dhaka ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

আইনের শাসনের পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিতের ওপর জোর প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২৬৯ Time View

বগুড়া প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু আইনের শাসন প্রতিষ্ঠাই যথেষ্ট নয়; অপরাধ দমনে কার্যকর ও বাস্তবসম্মত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আদালত যেন হয়রানির স্থান না হয়ে মানুষের ন্যায়বিচার পাওয়ার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে ওঠে এটাই সরকারের লক্ষ্য।
সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়াসহ দেশের ৭ জেলায় বিচার বিভাগের ডিজিটাইজেশন কার্যক্রম ‘ই-বেইল বন্ড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিচারপ্রক্রিয়া সহজ, দ্রুত ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে বেলা ১১টার দিকে বগুড়ায় জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম নিজ জেলা সফর। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানস্থ বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি এবং বেলা ১১টা ৫ মিনিটে সেখানে পৌঁছান। আগমনের পর প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা আক্তার।
অনুষ্ঠানে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘ই-বেইল বন্ড’ চালুর মাধ্যমে বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা, গতি ও ভোগান্তি কমবে এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

আইনের শাসনের পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিতের ওপর জোর প্রধানমন্ত্রী

Update Time : ০৬:১৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬