Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

গাজীপুরের শ্রীপুরে জমি বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে যখম 

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১২৯ Time View

গাজীপুর প্রতিনিধি 

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামে জমি ও সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের দার কোপে আসাদুজ্জামান (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির আইল ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শারফুদ্দিন ওরফে আইলকাটা সারফুদ্দিন এবং ওমর গংয়ের সঙ্গে আসাদুজ্জামানের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং আসাদুজ্জামানকে দা দিয়ে কুপিয়ে ও লাঠি-রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত পক্ষের অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ১৩, ধারা ৩২৬/এ পেনাল কোড।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে জমি বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে যখম 

Update Time : ০৮:২১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬