
লুৎফর রহমান তাড়াশ প্রতিনিধি :
সিরাজগঞ্জে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ জানান, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পর্যায়ক্রমে জেলার সকল সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা
Reporter Name 
















