Dhaka ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০৯:০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ২৯১ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় ইংলিশ একাডেমির উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের সম্মানে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ভুইয়াগাঁতী কোচিং সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক আন্তরিক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে একাডেমির পরিচালক মো. একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর আলম। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই প্রতিষ্ঠান শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়; এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, স্বপ্ন ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তারে ফুলজোড় ইংলিশ একাডেমির অবদান উল্লেখযোগ্য।

সভাপতির বক্তব্যে মো. একরামুল হক বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তিনি শিক্ষার্থীদের ভীতি পরিহার করে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং নিয়মিত পরিশ্রম ও সঠিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ প্রতিষ্ঠান তাদের শুধু পড়াশোনাই শেখায়নি, বরং জীবনের লক্ষ্য নির্ধারণে দিকনির্দেশনা দিয়েছে। শিক্ষকেদের আন্তরিকতা ও সহমর্মিতা তারা সবসময় মনে রাখবে। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে তাদের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

Update Time : ০৯:০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬