Dhaka ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১২৪ Time View

লুৎফর রহমান:
সিরাজগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য হজ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে সোমবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. কানরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন হজ অধিশাখার যুগ্মসচিব ড. মো. মুনজুরুল হক।
প্রশিক্ষণে হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম এবং সিরাজগঞ্জ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. হাবিবুল্লাহ, ফিল্ড সুপারভাইজার মো. আনোয়ার হোসেন এবং জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. তরিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা। প্রশিক্ষণে অংশগ্রহণকারী হজযাত্রীদেরকে হজের নিয়ম-কানুন, করণীয় ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সিরাজগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : ০৪:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬