Dhaka ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

পাবনার বেড়ায় দালালমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১৩৮ Time View

শফিউল আযম, বিশেষ প্রতিবেদকঃ
পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহমিনা ইয়াসমিন নীলা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ ফজলুর রহমান ফকির, সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার।

দালালমুক্ত পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিতকরণ শীর্ষক এ সভায় মেডিকেল অফিসার, নার্স, বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি, ওষুধের দোকান ও ক্লিনিক মালিকরা অংশ নেন। তারা নিজ নিজ অবস্থান থেকে বক্তব্য প্রদান করেন এবং বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত তুলে ধরেন। এসময় বক্তারা স্বাস্থ্যসেবা খাতে দালালচক্রের প্রভাব রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন বেড়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিউল আযম, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সভা শেষে দালালমুক্ত, স্বচ্ছ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

পাবনার বেড়ায় দালালমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬