
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে বানিয়াগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস চলন্ত অবস্থায় হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা খেয়ে মাঝপথে আটকে পড়ে।
দুর্ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়ার কাজ চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Reporter Name 

















