Dhaka ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সলঙ্গায় পুকুরে ডুবে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল করিম মাস্টারের মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৭:৪২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১৪৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা চড় পাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল করিম মাস্টার (৭০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১০টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো তিনি বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি উপরে না উঠলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। দ্রুত উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার চেষ্টা করা হলেও ততক্ষণে তিনি মারা যান।

মৃত আব্দুল করিম মাস্টার পশ্চিম মথুরা পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি সৎ, নিষ্ঠাবান ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তিনি ঘুড়কা চড় গ্রামের মৃত ছহির উদ্দিন মন্ডলের বড় ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন এক স্নেহশীল পিতা। বাদুল্লাপুর বি.এম.এস টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক তারিকুল ইসলামের পিতা তিনি। মৃত্যুকালে তিনি ৫ ছেলে রেখে গেছেন, যাদের মধ্যে একজন পূর্বেই ইন্তেকাল করেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, সহকর্মী ও এলাকাবাসী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। আজ বাদ আছর নামাজের পর আলম চাঁদপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সলঙ্গায় পুকুরে ডুবে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল করিম মাস্টারের মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৭:৪২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬