Dhaka ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে সিকদার পেট্রোল পাম্পে গাঁজার গাছ: এলাকায় চাঞ্চল্য

  • Reporter Name
  • Update Time : ১১:০০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১৭০ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় একটি পেট্রোল পাম্পের পেছনে গাঁজার গাছ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চান্দাইকোনা বাজারে অবস্থিত মেসার্স শিকদার ফিলিং স্টেশনের পেছনে গাছটি প্রথম দেখতে পান স্থানীয়রা। পরে খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষের ভিড় জমে এবং এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়।

ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মোরশেদ আলম জানান, চলতি বছরের জানুয়ারি মাসে তারা সাবেক মালিক রাকিবুল শিকদারের কাছ থেকে স্টেশনটি ক্রয় করেন। বর্তমানে এটি বাঘাবাড়ি ঘাট ট্যাঙ্ক লরি পরিবহন শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের অধীনে পরিচালিত হচ্ছে। গাছটি কীভাবে সেখানে জন্মেছে, সে বিষয়ে তারা সম্পূর্ণ অজ্ঞ বলে দাবি করেন তিনি। স্টেশনের এক কর্মচারী বলেন, মঙ্গলবার সকালে প্রথমবারের মতো গাছটি তার নজরে আসে। এর আগে কেউ বিষয়টি খেয়াল করেননি।

এ বিষয়ে স্টেশনের সাবেক মালিক রাকিবুল ইসলাম জানান, দীর্ঘদিন স্টেশনটি বন্ধ থাকায় তিনি সেখানে যাননি। ফলে গাছটির কীভাবে এখানে এসেছে তা আমার জানা  নেই। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে গাছটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

রায়গঞ্জে সিকদার পেট্রোল পাম্পে গাঁজার গাছ: এলাকায় চাঞ্চল্য

Update Time : ১১:০০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬