Dhaka ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জাল সনদ তৈরির সফটওয়ার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১০:১৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১৪৬ Time View

শফিউল আযম, বিশেষ প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলা সদরে জাল সার্টিফিকেট ও ভুয়া জন্ম নিবন্ধন তৈরির অভিযোগে দুইটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাল সনদ তৈরির সফটওয়ার ও বিভিন্ন ডিজিটাল প্রমাণ জব্দ করা হয় এবং দুই দোকান মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে বেড়া বাজারের সিএন্ডবি কলেজ রোড এলাকায় মঞ্জুর কাদের কলেজ সংলগ্ন দুটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।

অভিযুক্তরা হলেন ‘আকাশ কম্পিউটার’-এর মালিক আকাশ এবং ‘রাকিব কম্পিউটার’-এর মালিক রাকিব। অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া জন্মসনদ, টিকার কার্ড এবং জেএসসি-এসএসসি পরীক্ষার সনদ তৈরি করে আসছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে ছদ্মবেশে ক্রেতা পাঠিয়ে তথ্যের সত্যতা যাচাই করা হয়। পরে নিশ্চিত হয়ে অভিযান চালানো হলে দোকান থেকে জাল সনদ তৈরির সফটওয়্যার, ওয়ার্ড ফাইলসহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ জব্দ করা হয়।

এছাড়া উদ্ধার হওয়া কয়েকটি জন্মসনদ ও সার্টিফিকেট অনলাইনে যাচাই করে সেগুলো ভুয়া বলে নিশ্চিত হওয়া যায়।
অভিযুক্তরা অপরাধ স্বীকার করায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৭০ ধারায় আকাশকে ১০ হাজার টাকা এবং রাকিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে তাদের পারিবারিক অবস্থার বিষয় বিবেচনা করে কারাদণ্ড দেওয়া হয়নি; ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবে না মর্মে তারা মুচলেকা প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, জালিয়াতি দমন ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জাল সনদ তৈরির সফটওয়ার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ১০:১৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬