
সানজিদ,বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোরশেদ মিল্টনকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসন থেকে নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জুয়েল রানা এবং সদস্যবৃন্দ মোঃ আমিনুল ইসলাম আমিন, আনোয়ার হোসেন সাদ্দাম, সুজন আল মামুন, মোঃ আকুল ও রফিকুল ইসলামসহ অন্যান্যরা। এছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে প্যানেল চেয়ারম্যান জুয়েল রানা বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যের আগমনে দূর্গাহাটা ইউনিয়নের মানুষ আনন্দিত। তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং এলাকার উন্নয়ন প্রত্যাশা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মোরশেদ মিল্টন উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ইউনিয়নের সড়ক উন্নয়ন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
Reporter Name 

















