Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশে ঘুষের অভিযোগে এসআই আলমগীরকে প্রত্যাহার:পুলিশ লাইন্সে সংযুক্ত

  • Reporter Name
  • Update Time : ১২:০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ১৭১ Time View

লুৎফর রহমান, তাড়াশ:

সিরাজগঞ্জের তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনকে ঘুষ গ্রহণের অভিযোগে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। রোববার (২২ মার্চ) জেলা পুলিশ সুপারের আদেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রত্যাহারের আদেশের অনুলিপি তিনি পেয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি অডিও কল রেকর্ডকে কেন্দ্র করে এ ঘটনা সামনে আসে। অভিযোগ রয়েছে, একটি পিটিশন মামলায় ২৩ জন আসামির নাম বাদ দেওয়ার শর্তে এক আসামির কাছ থেকে ৭০ হাজার টাকা ঘুষ দাবি করেন এসআই আলমগীর। আংশিক টাকা দেওয়ার পর বাকি অর্থ দিতে না পারায় ওই মামলায় চার্জশিট প্রদান করা হয় বলে অডিওতে শোনা যায়। অন্য একটি অডিওতে জানা যায়, একটি মামলায় আসামিদের গ্রেফতার না করার শর্তে আটজনের কাছ থেকে মোট ১ লাখ ৩৬ হাজার টাকা গ্রহণ করা হয়। পরবর্তীতে আরও অর্থ দাবি করা হলে তারা অস্বীকৃতি জানায়। এ সময় গ্রেফতারের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, তাড়াশ থানায় যোগদানের পর থেকেই আলমগীর হোসেন সেকেন্ড অফিসারের দায়িত্ব পান এবং পরে বিভিন্ন মামলায় উভয় পক্ষের কাছ থেকে অর্থ আদায়, গ্রেফতার না করা কিংবা মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা নেওয়ার মতো অভিযোগে জড়িয়ে পড়েন। তবে ভুক্তভোগীরা এতদিন ভয়ে প্রকাশ্যে কিছু বলেননি। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। একই সঙ্গে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতেই পুলিশ প্রশাসন তাকে তাৎক্ষণিকভাবে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

তাড়াশে ঘুষের অভিযোগে এসআই আলমগীরকে প্রত্যাহার:পুলিশ লাইন্সে সংযুক্ত

Update Time : ১২:০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬