Dhaka ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সলঙ্গার মালতীনগর আমতলায় যুব সমাজের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১৬১ Time View

সলঙ্গা প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে মালতীনগর আমতলা বাজার যুব সমাজ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ রোজাদার অসহায় নারী-পুরুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, চিনি, দুধ, লাচ্ছা, আলু, মাংস, পেঁয়াজ, লবণ, তেল, ডাল ও সাবানসহ প্রয়োজনীয় নিত্যপণ্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে তারা নিয়মিতভাবে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকেন। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের তরুণ সদস্যরা। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিফাত সরকার, জারিফ হোসেন, মাওলানা মুফতি আবুল হোসেন, স্বাধীন সুমন, হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় প্রায় ৪৫টি অসচ্ছল পরিবার ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা মনে করেন, এমন উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক এমন প্রত্যাশা করেছেন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সলঙ্গার মালতীনগর আমতলায় যুব সমাজের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

Update Time : ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬