
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর শায়েখ ড. মুহাম্মাদ আব্দুস সামাদ। এই অঞ্চলের মুসলিম উম্মাহকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। দীর্ঘ এক মাস রোজা পালন শেষে পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও উৎসবের দিন। মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, আত্মগঠন এবং অসচ্ছল মানুষের প্রতি সহমর্মিতা শেখায়। ইমান ও আত্মসমালোচনার সঙ্গে যারা রোজা পালন করেন, তাদের জন্য মহানবী (সা.)-এর পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ রয়েছে।
ড. আব্দুস সামাদ আরও বলেন, সবাইকে উচিত একে অপরের প্রতি সহমর্মী হওয়া এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। ধনী-গরিবের পার্থক্য ভুলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সকলে দায়িত্বশীল ভূমিকা পালন করুন। তিনি সিরাজগঞ্জ- ৩ আসনের অকৃত্রিম ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
Reporter Name 
















