
নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন বাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ইছামতী ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রুবাইয়াত খান শক্তি। ঈদ কেবল আনন্দ ও উৎসবের দিন নয় এটি আমাদের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করার একটি মহৎ উপলক্ষ। এই দিনে আমরা সকলেই যেন শান্তি, সৌহার্দ্য ও একতার বার্তা ছড়িয়ে দিতে পারি।
তিনি আরও বলেন, ইছামতী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ব্রহ্মগাছা ইউনিয়নবাসীর জন্য সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। এই পবিত্র দিনে প্রত্যেকে যেন আনন্দ ও মিলনের মাধ্যমে নতুন উদ্যমে জীবনকে এগিয়ে নিতে পারে। চেয়ারম্যান রুবাইয়াত খান শক্তি জানান, ফাউন্ডেশনের মাধ্যমে স্থানীয় মানুষদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ প্রতিটি পরিবারের জীবনে সুখ, শান্তি ও ঐক্যের বার্তা নিয়ে আসবে।
Reporter Name 
















